মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ
৬৮ হাজার ভোটের বিশাল ব্যবধানে সিরাজগঞ্জ – ৬ (শাহজাদপুরে) বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রফেসর ড. এমএ মুহিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতিকের প্রার্থী এসএম সাইফ মোস্তাফিজ।
গতকাল বৃহস্পতিবার উপজেলার মোট ১৬০টি কেন্দ্রের ভোট গণনা শেষে রাত আনুমানিক ১টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
মোট ১১ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মধ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রফেসর ড. এমএ মুহিত পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ১২৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতিকের প্রার্থী এসএম সাইফ মোস্তাফিজ পেয়েছেন ১ লাখ ২ হাজার ১৮৫ ভোট। এই আসনে মোট ভোটারের সংখ্যা প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪ লাখ ৮০ হাজার ৯০৫ জন।