দীঘিনালা প্রতিনিধি
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খাগড়াছড়ি-২৯৮ নং আসনের দীঘিনালায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। দু-একটি বিচ্ছিন্ন কেন্দ্র ছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কেন্দ্রগুলো ছিল উৎসবমুখর। পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের ভোটাররা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৪০ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানা গেছে।
মধ্য বলোয়ালখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগ উঠলেও, তদন্তে এর কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তা সুকুমার চাকমা জানান, ভোটার স্লিপ ও চেহারা শনাক্তকরণের মাধ্যমে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।। তবে এ ঘটনা ছাড়া দীঘিনালার অন্য কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।
সব মিলিয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে দীঘিনালায় ভোটগ্রহণ কার্যক্রম অব্যাহত রয়েছে।