মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন বিএনপির সদস্য স্থায়ী কমিটির সদস্য ভোলা ৩ ( লালমোহম – তজুমদ্দিন) আসনের প্রার্থী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোলার লালমোহন আব্দুল ওয়াব মাধ্যমিক বিদ্যালয়ে সকাল সাড়ে ৯ টায় তিনি ভোট দেন। ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসন। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৮৮ হাজার ৫৫০ জন।
এ আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ১১৯টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
এদিকে সকাল থেকেই কেন্দ্রে আসতে শুরু করেছেন ভোটাররা। অনেকেই ফজর পড়ে কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়েছেন।