খাগড়াছড়িতে ভোট দিয়ে দেশে ইনসাফের প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। বৃহস্পতিবার সকাল ৮ টা ৩০ মিনিটে ৮ নম্বর পৌর ওয়ার্ডে শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে ভোট প্রদান করেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডাকসু ভিপি বলেন, ইনসাফ প্রতিষ্ঠায় সকলকে ভূমিকা রাখতে নতুন প্রজন্মকে সোচ্চার থাকতে হবে। ৫ আগস্টের পর বাংলাদেশের মানুষের প্রত্যাশার বিজয় এবং এই ভোট জনগণের বিজয় বলেও মন্তব্য করেন তিনি।
জাতীয় সংসদের ২৯৮ নম্বর খাগড়াছড়ি আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮০ হাজার ২শ ৬ জন ও নারী ভোটারের সংখ্যা ২ লাখ ৭৩ হাজার ৯০৪ জন। তৃতীয় লিঙ্গের ৪ ভোটসহ এবার নতুন ভোটার প্রায় ২৭ হাজারের বেশি। জেলার ৯ উপজেলায় ২০৩টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এই আসনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।