রবিউল ইসলাম,শিবগঞ্জ প্রতিনিধিঃ
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বগুড়ায় বিশেষ অভিযানে অ/স্ত্র/সহ তিন যুবককে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) শাহজাহানপুর সেনা ক্যাম্পের নেতৃত্বে বগুড়ার শাহজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের রুপিহার এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শাহজাহানপুর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বিএ-৮৫৪৩ মেজর মেহেদী হাসান, ৪০ বীর।
অভিযান চলাকালে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি এবং বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— সালাম (তেতুলিয়াগাড়ি), পারভেজ (হাটধুমা) ও আবু বক্কর (রুপিহার)। তারা সবাই বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।