মনিরুল ইসলাম , নাটোর প্রতিনিধিঃ
আগামী ১২ ফেব্রুয়ারী ২০২৬ ইং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ২( সদর -নলডাঙ্গা) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী এ্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু কে বিজয়ী করতে নাটোরের নলডাঙ্গা উপজেলার ১ নং ব্রহ্মপুর ইউনিয়নের হলুদঘর জাঙ্গালপাড়া গ্রামবাসীর আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অ্যাডভোকেট এম শাখাওয়াত হোসেন, বিশেষ অতিথি ছিলেন, ১ নং ব্রহ্মপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শাহ মোতালেব হোসেন বাবলু, ও প্যানেল চেয়ারম্যান মাজেদুর রহমান।
বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানার সভাপতিত্বে মতবিনিময় সভায় সঞ্চালনা করেন, ১ নং ব্রহ্মপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণত সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম।
প্রধান অতিথি অ্যাডভোকেট এম শাখাওয়াত হোসেন বলেন,” নতুন নাটোর, নতুন ভাবনা” এই স্লোগান নিয়ে নাটোর ২ আসন থেকে ধানের শীষ প্রতীকে আমাদের প্রিয় নেতা, এ্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু আপনাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছেন,আমরা সবাই ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এ ধানের শীষকে বিপুল ভোটে জয়ী করবো ইনশাআল্লাহ। এলাকার উন্নয়নে দুলু ভাইয়ের কোন বিকল্প নেই।