শেষ মুহূর্তে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা কাজী খাইরুজ্জামান শিপন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানান।
সংবাদ সম্মেলনে কাজী খাইরুজ্জামান শিপন অভিযোগ করেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার লক্ষে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বিদেশি নম্বর ব্যবহার করে তাকে ও তার কর্মীদের বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এটা অতীব দুঃখের জনক। আমি সকল কর্তৃপক্ষকে জানিয়েছি এবং সাংবাদিকদেরও জানিয়েছি।
আমরা মনে করছি আমার নেতা-কর্মীদের জীবনে নিরাপত্তা অভাব, সেই ক্ষেত্রে আমি জাতীয় সংসদ নির্বাচনে আমার নেতাকর্মীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে জীবনের নিরাপত্তার ঝুঁকির কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিয়েছি।
এমত অবস্থায় মনে করি আমিসহ আমার নেতা-কর্মীরা বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। বাগেরহাট-৪ আসনে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। এরমধ্যে আমি মনে করি না মোরেলগঞ্জ শরণখোলায় সুষ্ঠু নির্বাচন হবে। এরই প্রেক্ষিতে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।
এসময় তার অনুসারী বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মুঠোফোনে নিজেকে প্রাণ নাশের হুমকি দেয়ার অভিযোগ এনে মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তিনি।
জেলা বিএনপির আহ্বায়ক কবমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করার অপরাধে গত ২১ জানুয়ারি তাকে দল থেকে বহিষ্কার করা হয়।