নাটোরের গুরুদাসপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে এক মা ও তার দেড় বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের এক বৃদ্ধ নারী গুরুতর দগ্ধ হয়সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর রাত তিনটার দিকে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে দিনমজুর রান্টু সরকারের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। নিহতরা হলেন রান্টু সরকারের স্ত্রী আতিয়া বেগম (২৭) ও তাদের দেড় বছর বয়সী কন্যা রওজস্থানীয় সূত্র জানায়,
রাতে শিশুকে বুকে জড়িয়ে ঘুমিয়ে ছিলেন আতিয়া বেগম। আগুন লাগার পর দ্রুত তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় মা ও শিশুটি ঘর থেকে বের হতে পারেননি। ঘটনাস্থলেই তাঁদের মএ ঘটনায় রান্টু সরকারের মা মনিকা বেগম গুরুতর দগ্ধ হন। তাঁকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের চিকিৎসকদের ভাষ্য,
তাঁর শরীরের প্রায় ৪০ শতাংশ দগ্ধ হয়েছে এবং অবস্থা আশঙ্কারান্টু সরকার জানান, আগুন লাগার সময় তিনি স্ত্রী ও সন্তানদের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। আগুন ছড়িয়ে পড়লে তিনি কোনোভাবে বাইরে বের হতে পারলেও স্ত্রী ও শিশুকে উদ্ধার করা সম্ভব হয়নি। স্ত্রী, সন্তান ও বসতভিটা হারিয়ে তিনি নিঃস্ব হয়ে অগ্নিকাণ্ডে বসতঘর, দোকান ও গোয়ালঘরসহ সাতটি ঘর পুড়ে গেছে। এতে অন্তত ১৮টি ছাগল মারা যায়।
নগদ টাকা, স্বর্ণালংকার ও দোকানের মালামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা বলে জানিয়েছেন পরিবারের সদপ্রত্যক্ষদর্শীরা জানান, গোয়ালঘরে দেওয়া কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন ভয়াবহ
রূপগুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাস্থল থেকে মা ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, শিশুসহ মায়ের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাবারসহ জরুরি সহায়তা দেওয়া হয়েছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।