মনিরুল ইসলাম ডাবলু, নাটোর প্রতিনিধিঃ
বিএনপির কেন্দ্রীয় নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার বলেছেন এই সতেরো টা বছর অনেক কষ্ট করেছেন অনেকের আমাদের মৃত্যুবরন করতে হয়েছে।
অনেকে পঙ্গুত্ব বরন করতে হয়েছে। অনেকের দিনের পর দিন মাসের পর জেল খানায় কাটাতে হয়েছে শুধু এই ১২ তারিখের জন্য। এই একটা নির্বাচনের জন্য আমাদের মানুষের দ্বারে দ্বারে ঘুড়তে হয়েছে। আমাদের অনেক ভাইকে মৃত্যুবরন করতে হয়েছে শুধু এই ১২ তারিখের একটা দিনের জন্য।
এই সতেরো বছরের কষ্ট নির্যাতন নিরসন হবে আগামী ১২ তারিখ। আজ শনিবার(৭ ফেব্রুয়ারী) বিকেলে নাটোরে বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নাটোর ৪ আসন গুরুদাসপুর বড়াইগ্রাম আসনের ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজ সাহেবকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত নাটোর ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আজিজ,জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, বনপাড়া পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা বিএনপির সদস্য অধ্যাপক এম,লুৎফর রহমান,
বড়াইগ্রাম উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সামসুল আলম রনি,ওলামা দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম,স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক রাসেল আহম্মেদ রনি সহ বিএনপির নেতৃবৃন্দ।