শেখ নজরুল ইসলাম তালা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালা উপজেলা কর্মরত সাংবাদিকদের সাথে সাতক্ষীরা-১(তালা কলারোয়ার ) জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় তালা উপজেলা জামায়াত কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা জামায়াতের সসেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলীর সভাপত্তিত্বে ও সাংবাদিক নাজমুল হক খান এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১(তালা কলারোয়ার ) জামায়াত মনোনীত দাড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ ।
এ সময় তিনি বলেন, আমি নির্বাচিত হলে তালা কলারোয়ার সার্বিক উন্নয়নে আমার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবো। আমার কাছে হিন্দু মুসলিম কেনো বিষয় নয়, সকল নাগরিক সমান সুযোগ ভোগ করবে। বিশেষ করে তালা অঞ্চলের জলাবদ্ধতা সহ অন্য যে সব সমস্যা রয়েছে তা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্্েযাগ নিবো। বিভিন্ন এলাকায় মহিলা ভোটারদের উপর একটি দলের মারমুখী আচরণ আমরা উদ্বিঘœ, এব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
চাদাবাজি আর দূর্ণিতীর ব্যাপারে আমরা কোনো ছাড় দিবো না। আমরা দূর্নিতি করবোনা অন্য কাউতে দূর্ণিতি করতে দিবোনা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি সাংবাদিদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের লেখনী সমাজ পরিবর্তনে সাহায্য করে।
উক্ত মতবিনিয় সভায় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা নায়বে আমীর ডাঃ মাহমুদুল হক, সাতক্ষীরা জেলা জামায়াতের সহঃ সাধারণ সম্পাদক অধ্যাঃ গাজী সুজায়াত আলী,
বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক ডা. তৈয়েবুর রহমান, তালা ইপজেলা প্রেস ক্লাবের সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, দৈনিক নয়া দিগন্তের তালা প্রতিনিধি ইয়াছিন আলী সরদার, আব্দুল্লাহ আল মামুন, মুহিবুল্লাহ, মিলন গোলদার, শাহিনুর রহমান, এনামুল হক, আরিফুল ইসলাম, নূর ইসলাম, তালা প্রেস ক্লাবের সভাপতি এমএ হাকিম,
সেলিম হায়দার, সেকেন্দার বাবু, মোতাহিরুল হক শাহীন, এমএ ফয়সাল, জুলফিকার রায়হান, মীর মিল্টন,দৈনিক সকাল তালা উপজেলা প্রতিনিধি শেখ নজরুল ইসলাম, গোলাম রব্বানী, আতাউর রহমান, আবু সাঈদ, মিজানুর রহমান, নারায়ন চন্দ্র, পার্থ প্রতীমসহ তালা ও পাটকেলঘাটার সকল প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বক্তব্য দেওয়ার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন ।