মো: সোবেল মিয়া ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৪/০২/২০২৬ খ্রি. রাত ০০.১০ ঘটিকায় বিজয়নগর থানা পুলিশের একটি টিম বিজয়নগর থানার ডাকাতি মামলার আসামি গ্রেফতার ও আলামত উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন গোকর্ণঘাট এলাকা হতে আন্তঃ জেলার ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যমতে ডাকাতি হওয়া ০১টি Apache RTR 160 CC মোটরসাইকেল সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর এলাকা হতে উদ্ধার করা হয়।
উল্লেখ্য যে, ইং ২৮/০১/২০২৬খ্রি.রাত অনুমান ০১.৩০ হইতে রাত ০২.০০ ঘটিকায় বিজয়নগর থানাধীন ২নং চান্দুরা ইউনিয়নের পশারচাঁদ এলাকায় কামার বাড়ী সংলগ্ন ফুলতলী টু হাজীপুর গামী পাকা রাস্তার উপর ০১টি ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি ঘটনায় বিজয়নগর থানায় ০১টি ডাকাতি মামলা রুজু হয়। ঘটনার পর হইতে বিজয়নগর থানা পুলিশ বিভিন্ন জায়গায় আসামি গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারে অভিযান পরিচালনা করে।
গত ০২/০২/২০২৬খ্রি. তারিখ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করিয়া লুন্ঠিত মালামাল ক) গান করার বাঁশির ব্যাগ,যাহাতে রক্ষিত সাউন্ড কার্ড প্রসেসর,বিদেশী বাঁশিসহ অন্যান্য সামগ্রী ছিলো, যাহার আনুমানিক মূল্য- ৫০,০০০/- টাকা,খ) Moto g31 মডেলের মোবাইল ফোন উদ্ধারসহ ডাকাতির সাথে জড়িত ১। সোহেল মিয়া (৩৫), পিতা- মোঃ রহিছ মিয়া, সাং- সাতগাঁও, ২।
শামীম মিয়া (৩২),পিতা- মোবারক হোসেন, সাং- আলা দাউদপুর, ৩। মামুন মিয়া (২৩),পিতা- মৃত সাহেব আলী, সাং- সাতগাঁও, ৪। ওলি মিয়া (২৩),পিতা- কাইয়ুম মিয়া, সাং-আলা দাউদপুর, ৫।মোঃ হানিফ প্রকাশ রুবেল (৩৯),পিতা- আব্দুল আউয়াল,সাং- সাতগাঁও, ৬। মোঃ জয়নাল (৪০),পিতা-অহিদ উল্লাহ, সাং- ইব্রাহিমপুর সর্ব থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়াদের গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আন্তঃ জেলা ডাকাত দলের সর্দার এমদাদুল হক মিলন প্রকাশ রিপনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ পাশ্ববর্তী জেলা সমূহে ১২ টি ডাকাতি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:
১। এমদাদুল হক মিলন প্রকাশ রিপন (৩৮)
পিতা- মোঃ জাহের মিয়া
সাং-চানপুর
থানা-বিজয়নগর
জেলা-ব্রাহ্মণবাড়িয়া।