জুয়েল রানা, মধুপুর প্রতিনিধি
টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মো. আব্দুল্লাহেল কাফি বলেছেন, ভোট দখল নয়, মানুষের মন দখল করাই আমাদের লক্ষ্য। রাজনীতি হতে হবে সেবা ও ন্যায়ের। আরও বলেন আদীবাসীদের জন্য নিরাপদ সুরক্ষার দেওয়ার প্রতিশ্রুতি দেন।
আওয়ামী লীগ ও বিএনপি সবাই আমাদের ভাই প্রতিহিংসার না করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। আপনারা আসুন জন সাধারণ মানুষের কাছে হাতে পায়ে দরে মানুষের মনজয় করে ভোট চান। মানুষ কে অন্যায় ভাবে হুমকি দিবেন না মানুষের পাশে দারে দারে যান।
শুক্রবার (৬ ফেব্রুয়ারী) সকাল ১২টায় টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৪নং কুড়াগাছা ইউনিয়নে জনসংযোগ শেষে গরম বাজারে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।
ডা. কাফি আরও বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠা করতে হবে। আমরা ক্ষমতার জন্য নয়, এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার নিশ্চিত করতে নির্বাচনে এসেছি।
তিনি শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টি ও অবকাঠামো উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, নির্বাচিত হলে এলাকার সমস্যাগুলো অগ্রাধিকারভিত্তিতে সমাধান করা হবে।
এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে বাজার এলাকায় গণসংযোগ করেন ডা. কাফি। জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করে তাদের মতামত শোনেন এবং সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।