মজনুর রহমান আকাশ, মেহেরপুর
সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচার হয়ে আসা সাড়ে ৫শ কেজি জিরা উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার ব্রজপুর গ্রামের সড়ক থেকে বস্তা বোঝায় এসব জিরা উদ্ধার করে মেহেরপুরের গাংনীর ভবানীপুর ক্যাম্প পুলিশ। সেই সাথে নাসিরুল ইসলাম(৪০) নামের একজনকে আলগামনসহ আটক করা হয়। সে গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামের আয়নাল হকের ছেলে।
ভবানীপুর ক্যাম্প ইনচার্জ এসআই আব্দুল করিম জানান, ভারতীয় সীমান্ত দিয়ে পণ্য পাচার হয়ে দেশের অভ্যান্তরে প্রবেশ করছে এমন খবরের ভিত্তিতে উপজেলার রামনগর ব্রজপুর সড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় সড়কে বস্তা বোঝায় করে আসা একটি স্যাালোইঞ্জিন চালিত আলগামন থামানো হয়। পরে বস্তা খুলে বিপুল পরিমান জিরা পাওয়া যায়। উদ্ধারকৃত জিরার পরিমান সাড়ে ৫শ কেজি। অবৈধ পন্য বহনের দায়ে আলগামন চালক নাসিরুল ইসলামসহ গাড়িটি আটক করা হয়েছে।
এ ব্যাপারে গাংনী থানায় একটি মামলঅ রুজু সাপেক্ষে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে নাসিরুলকে মেহেরপুর আদালতৈ প্রেরণ করা হয়েছে।