মেহেদী হাসান রাতুল ( সিলেট ),
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে সিলেটের তেমুখি এলাকায় তিন গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কুমারগাঁও ও সাহেবেরগাঁও গ্রামের দুই কিশোরের চেয়ারে বসা নিয়ে কথা-কাটাকাটির জেড় ধরে শুরু হয় বিরোধের সূত্রপাত।
পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কুমারগাঁও, কালিরগাঁও ও সাহেবেরগাঁও গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
দীর্ঘ সময় ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চলতে থাকে। এ সময়
সংঘর্ষের কারণে সিলেট–সুনামগঞ্জ সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশের স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম এবং সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনা স্থলে থাকা পুলিশ জানায় যে, এ ঘটনায় এখন পর্যন্ত রাজনৈতিক বা নাশকতামূলক সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি।সংঘর্ষে আহতদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে ঘটনার পেছনে কোনো রহস্য থাকলে তা উদঘাটনে তদন্ত অব্যাহত থাকবে।