মোহাম্মদ তারেক, রামগঞ্জ প্রতিনিধি:
গণভোট ও শাপলাকলি প্রতীকের পক্ষে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে এক ব্যতিক্রমধর্মী ‘ডায়ালগ উইথ ইয়ুথ’ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে রামগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, যুবক, ও তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো পরিবেশ ছিল প্রাণবন্ত ও আশাব্যঞ্জক।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের শাপলাকলি প্রতীকের প্রার্থী মাহবুব আলম মাহির। তিনি তার বক্তব্যে বলেন,
“এই দেশকে বদলাতে হলে তরুণদের সৎ ও সাহসী রাজনীতিতে এগিয়ে আসতে হবে। গণভোট মানেই জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট রামগঞ্জ উপজেলা আহবায়ক ও উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটওয়ারি। তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, নীতি ও আদর্শভিত্তিক রাজনীতির জন্য যুবসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামির সেক্রেটারি এমরান হোসেন,পৌরসভা আমির অ্যাডভোকেট হাসান বান্না, উপজেলা যুব-বিভাগ সভাপতি আবু সালেহ, এবং এনসিপির উপজেলা যুগ্ম সমন্বয়কারী মাহমুদুন-নবী টিটু।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শাপলাকলি প্রতীক শুধু একটি নির্বাচনচিহ্ন নয়—এটি ন্যায়, সততা ও গণমানুষের রাজনীতির প্রতীক। তারা তরুণদেরকে দেশের ভবিষ্যৎ রক্ষায় গণভোটের পক্ষে এবং শাপলাকলি প্রতীকের সমর্থনে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।
ডায়ালগ উইথ ইয়ুথ পর্বে তরুণরা তাদের প্রশ্ন, মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন। শিক্ষা, কর্মসংস্থান, দুর্নীতিমুক্ত সমাজ এবং নৈতিক নেতৃত্ব—এসব বিষয় আলোচনায় বিশেষ গুরুত্ব পায়।।