জুয়েল রানা, মধুপুর
টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মো. আব্দুল্লাহেল কাফি বলেছেন,
“আমরা যদি নির্বাচনে বিজয়ী হই, তাহলে জনগণকে আর কোনো ফাইল ঘুস দিয়ে ঠেলতে হবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে আমাদের অঙ্গীকার।
শনিবার (৩১ জানুয়ারি) বিকাল ৪টায় মধুপুর উপজেলার রানীভবনী স্কুলের সামনে আয়োজিত এক বিশাল মিছিল-পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বাংলাদেশ জিন্দাবাদ দাঁড়িপাল্লা মার্কায় ,দাঁড়িপাল্লা জিন্দাবাদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী জিন্দাবাদ এই স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। পরে রানীভবনী স্কুলের সামনে থেকে একটি বড় মিছিল বের হয়ে মালাউরি প্রাইমারি স্কুলে গিয়ে শেষ হয়।
ডা. কাফি বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ সরকারি দপ্তরে নানা ধরনের হয়রানি ও দুর্নীতির শিকার হয়ে আসছে। এই অবস্থা থেকে উত্তরণে রাজনৈতিক সদিচ্ছা ও সৎ নেতৃত্বের কোনো বিকল্প নেই।
সমাবেশ ও মিছিলে টাঙ্গাইল -১ ধনবাড়ী ও মধুপুর উপজেলার জামায়াতে ইসলামীর নেতাকর্মী, সমর্থক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।