জুয়েল রানা, মধুপুর
টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ বলেছেন, নির্বাচন মাঠে গোল দিবেন একাই আমি থাকতে হতে দেওয়া হবে না। তালা মার্কা ভোট চাইলেন মা ভাই বোনদের কাছে এবং এবার সুষ্ঠু নির্বাচন হবে, আপনারা সবাই সকালে কেন্দ্রে যাবেন তালা মার্কায় ভোট দিবেন এবং কাউকে দেখে ভয় পাবেন না।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৩টায় টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ি ইউনিয়নের তোরাপ বাজার কর্মী ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, টাঙ্গাইল-১ আসনে একটি আধুনিক কারিগরি শিক্ষা ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে তরুণদের হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে।
তিনি উল্লেখ করেন, শুধু শিক্ষিত বেকার তৈরি করলে চলবে না, প্রয়োজন বাস্তবভিত্তিক ও কর্মমুখী দক্ষতা। কারিগরি শিক্ষার মাধ্যমেই তরুণদের স্বাবলম্বী করা সম্ভব।
এ সময় তিনি তার প্রতীক সম্পর্কে বলেন, তালা মার্কা নিরাপত্তার প্রতীক। আর আমার তারা মার্কার চাবি কার কাছে? সেই চাবি আমাদের মা বোনদের হাতেই রয়েছে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নেতৃস্থানীয় কর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন