মেহেদী হাসান মেহের, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার সকাল ১০ টা থেকে এই সভা উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মী এসে জড়ো হতে থাকে। ঠিক ১০টায় বাঞ্ছারামপুর মাওলাগঞ্জ বাজার মাঠটি কানায় কানায় ভরে উঠে ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার উপস্থিত হন।
জামায়াতে ইসলামীর উপজেলা সভাপতি কাজী আবুল বাশার এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি শামীম নুর ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।
প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৬ বাঞ্ছারামপুর আসনের জামায়াতের এমপি প্রার্থী মোঃ মহসিন মিয়া। তিনি বলেন বাঞ্ছারামপুর উপজেলাটি মেঘনা তিতাস বিধৌত অঞ্চল, জামায়াত সরকার গঠন করলে উলুকান্দি থেকে দক্ষিণ বাহেরচর পর্যন্ত ২৫ কিলোমিটার মেরিন ড্রাইভ নির্মাণ করা হবে। যাতে বাঞ্ছারামপুরের আর্থিক উন্নয়ন সাধিত হয়।
বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মোঃবজাহিদুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য মাওলানা মোবারক হোসাইন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা জোনায়েদ হাসান, দেওয়ান নকিবুল হুদা, খেলাফত মজলিসের মাওলানা আমজাদ হোসাইন আশরাফী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এজিএস মাসুদ রানা, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইয়াসিন আরাফাত, মাওলানা সরোয়ার হোসেন আলমগীর, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মাজেদুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন আগামী নির্বাচনে দাড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করিলে আমরা পাব শান্তিপ্রিয়, দূর্নীতি মুক্ত, মাদকমুক্ত বাংলাদেশ।