জুয়েল রানা, মধুপুর প্রতিনিধি
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব ফকির মাহাবুব আনাম স্বপন ও প্রত্যাহারকৃত স্বতন্ত্র প্রার্থী এডভোকেট মোহাম্মদ আলীর কর্মী সমর্থকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে ৩টায় মধুপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ মিলনমেলার আয়োজন করা হয়। টাংগাইল-১আসনে অনুষ্ঠানে সকল ভেদাভেদ ভুলে সংসদীয় দুই প্রার্থীর নেতাকর্মীরা ঐক্য ও মিত্রতার বন্ধনে আবদ্ধ হন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব ফকির মাহাবুব আনাম স্বপন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা