খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১০ দলীয় নির্বাচনী জোট সমর্থিত দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার কয়রা উপজেলা জামায়াত অফিসে আয়োজিত এ সভায় জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি-এর খুলনা জেলা সদস্য অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, জেলা নাগরিক পার্টির অঙ্গসংগঠন ‘ছাত্রশক্তি’র সিনিয়র যুগ্ন আহ্বায়ক মহরম হাসান মাহিম, যুগ্ন আহবায়ক সুলতান সালাহউদ্দিন ও যুগ্ন সদস্য সচিব উজ্জল বাইন। এছাড়াও কয়রা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা প্রার্থীকে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, শাহ আলম কিরন, সদস্য সচিব আবদুল্লাহ আল গালিব সহ আব্দুল ওহাব, এনামুল, রাবেয়া, আকিবুর, শরিফুল, মেহেদী, আতাউর রহমান, শাহিনুর ও ফেরদৌসসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী।
সভায় শুরুতে পরিচয় পর্ব শেষে বক্তব্য রাখেন ছাত্রশক্তির সিনিয়র যুগ্ন আহবায়য়ক মহরম হাসান মাহিম, খুলনা জেলা নাগরিক পার্টির সদস্য অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক এবং খুলনা-৬ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতি, লুটতরাজ, বালু দস্যুতা, অন্যায় ও দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক বলেন, ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদকে বিজয়ী করতে জাতীয় নাগরিক পার্টি সর্বাত্মকভাবে মাঠে কাজ করবে।
সভায় সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করা, অবৈধ দখলদার, চাঁদাবাজি, গুম, খুন ও ক্রসফায়ারের বিরুদ্ধে শক্ত অবস্থান গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
এ সময় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ন আহবায়ক মহরম হাসান মাহিম বলেন, “আমরা ইতোমধ্যে জোটকে স্বাগত জানিয়েছি। ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের খুলনা-৬ আসনের প্রার্থীকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে। গণতন্ত্র উত্তরণের পথে চাঁদাবাজ ও বালু দস্যুদের রুখে দিতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি।
সভা শেষে নেতাকর্মীরা নির্বাচনী কার্যক্রম আরও জোরদার করতে সম্মিলিতভাবে মাঠে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।