মো: হোসেন, মনপুরা (ভোলা) প্রতিনিধি
ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব প্রফেসর এ এম এম কামাল উদ্দিন মনপুরা বাংলাবাজার জামে মসজিদে দোয়া ও মোনাজাতের মাধ্যমে তাঁর গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেছেন।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশ, জাতি, এবং চরফ্যাশন-মনপুরার সর্বস্তরের মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন।
বুধবার প্রতীক বরাদ্দের পর থেকেই তিনি আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন এবং জনগণের সমর্থন ও সহযোগিতা কামনা করছেন।
এর আগে তিনি শশীভূষণ বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেছেন। প্রফেসর কামাল ভোলা-৪ আসনের সার্বিক উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন।