মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা প্রতিনিধি:
ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ মাদক কারবারি আটক
ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) মধ্যরাত ১টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা ও পুলিশের সমন্বয়ে দৌলতখান থানা-এর ডালি বাড়ি সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ওই এলাকায় তল্লাশি চালিয়ে আনুমানিক ১ লাখ ৩২ হাজার ৩০০ টাকা মূল্যের ২১৩ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও ৩৮ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
এ সময় মো. ছেন্টু (৬৩) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি মৃত আবুল কাসেমের ছেলে। তার বাড়ি ভোলা জেলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ৬ নম্বর ওয়ার্ডে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম, বিএন বিষয়টি নিশ্চিত করেছেন।