রবিউল ইসলাম শিবগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ধানের শীষ মার্কার বিজয় নিশ্চিত করতে শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কুড়াহার গ্রামে বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় কুড়াহার শেখ পাড়ায় আলহাজ্ব আফতাব সরকারের তত্ত্বাবধানে ওয়ার্ড বিএনপির আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য রুহুল আমিন খসরু, আনোয়ার হোসেন মিলন, মোফাজ্জল হোসেন, জহুরুল ইসলাম, রবিউল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদল নেতা আমিনুর, তারেক আতিক, মহিলা ইউনিয়ন সভানেত্রী মোছাঃ রাশেদা, শরিফুল ইসলাম, আঃ সবুর রানা,
হাফিজুর রহমান, নাছের উদ্দিন লেবু, হযরত আলী, আঃ গোফ্ফার, রেজাউল মিস্তি, আনোয়ার হোসেন মন্টু মাস্টার, ওয়াজেদ খাঁ, আবু জাফর মাস্টার, মাছুদুল প্রাং, জাহিদুল ইসলাম এবং আলহাজ্ব রেজাউল করিম মন্ডলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উঠান বৈঠকে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং নির্বাচনী কার্যক্রম জোরদারের বিষয়ে মতবিনিময় করেন।