মেহেদী হাসান রাতুল ( সিলেট ),
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ইলাইগঞ্জে ইউনিভার্সাল আইডিয়াল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি শিক্ষার গুণগত মানের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, শুধু পরীক্ষার ফলাফলই শিক্ষার একমাত্র মানদণ্ড হতে পারে না। সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে পাঠ্যক্রমের পাশাপাশি কারিগরি ও টেকনিক্যাল শিক্ষাকে যুক্ত করা অত্যন্ত জরুরি।
ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ আরও বলেন, শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা বা স্কিল অর্জনের সুযোগ তৈরি করতে হবে, যাতে শিক্ষা শেষে কেউ বেকার না থাকে। বর্তমান বাস্তবতায় শুধুমাত্র সার্টিফিকেট থাকলেই চাকরি পাওয়া যায় না; দক্ষ মানবসম্পদ হিসেবেই নিজেকে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মিম্বর আলী, চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।