টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও মোটরসাইকেল মার্কার প্রার্থী এডভোকেট মোহাম্মদ আলী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৩টায় এক ঘোষণায় তিনি তার প্রার্থিতা প্রত্যাহারের কথা জানান। একই সঙ্গে তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থীর সঙ্গে কাজ করার সিদ্ধান্তের কথাও প্রকাশ করেন।
এড. মোহাম্মদ আলী বলেন, দেশের চলমান রাজনৈতিক বাস্তবতা এবং নেতাকর্মী ও সমর্থকদের মতামত বিবেচনায় নিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি টাঙ্গাইল-১ আসনে ধানের শীষের পক্ষে সক্রিয়ভাবে মাঠে কাজ করবেন বলে জানান।
এ সময় তিনি তার সকল সমর্থক, শুভানুধ্যায়ী ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান।