মঈন উদ্দীন,বান্দরবান প্রতিনিধি
বান্দরবান-৩০০ আসনে বিএনপি ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরী থানচি উপজেলা থেকে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনী প্রচারের সূচনালগ্নেই তিনি পাহাড়ি অঞ্চলের বিভিন্ন গ্রামে ছুটে যান। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় হয়।
গ্রামবাসীর কাছ থেকে তিনি দীর্ঘদিনের অবহেলা ও নানাবিধ সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। পাহাড়ি নারী-পুরুষ, বাঙালি জনগোষ্ঠী, ব্যবসায়ী ও তরুণ সমাজের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি।
বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরী বলেন, বিএনপির চেয়ারপারসন তারেক রহমান আগামীর বাংলাদেশ, জনগণ ও বিএনপি’র জন্য অমূল্য সম্পদ।
বিএনপির চেয়ারপারসন তারেক রহমান যে পরিকল্পনা নিয়ে দেশে এসেছেন। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সে পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আগামীতে সুন্দর বাংলাদেশ দেশের জনগণকে উপহার দিতে পারবেন।
বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরী বলেন, দলের চেয়ারপারসন তারেক রহমান আগামী দিনের বাংলাদেশ ও সাধারণ মানুষের জন্য এক গুরুত্বপূর্ণ সম্পদ। তিনি জানান, দেশকে এগিয়ে নেওয়ার সুস্পষ্ট লক্ষ্য ও কর্মপরিকল্পনা নিয়েই তারেক রহমান দেশে ফিরেছেন।
বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে সেই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে একটি সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ জনগণের সামনে তুলে ধরা সম্ভব হবে।
দুর্গম থানচি উপজেলা থেকে নির্বাচনী প্রচার কার্যক্রমের সূচনা করে সমগ্র বান্দরবান জেলায় পাহাড়ি ও বাঙালি ভোটারদের ঐক্যবদ্ধ করার আহ্বান জানাচ্ছেন বিএনপির প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী। ভোটের দিন যত কাছে আসছে, ততই পাহাড়ি এই অঞ্চলে রাজনৈতিক সরগরম পরিস্থিতি স্পষ্ট হয়ে উঠছে।