মজনুর রহমান আকাশ, মেহেরপুর
মেহেরপুরের দুটি আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ড: সৈয়দ এনামুল কবীর। আজ বুধবার বিকেল তিনটার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয় মেহেরপুর-১ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী মাসুদু অরুন এর হাতে ধানের শীষ প্রতীক তুলে দেওয়া হয়। বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী মাও. তাজউদ্দিনের হাতে দাঁড়িপাল্লা, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুল হামিদের হাতে লাঙ্গল ও সিপিবির প্রার্থী মিজানুর রহমানের হাতে কাস্তে প্রতীক তুলে দেওয়া হয়।
মেহেরপুর-২ আসনের বিএনপি প্রার্থী আমজাদ হোসেনের হাতে ধানের শীষ, বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী নাজমুল হুদার হাতে দাড়িপাল্লা ও জাতীয় পার্টির প্রার্থী আব্দুল বাকীর হাতে তুলে দেওয়া হয় লাঙ্গল প্রতীক।
এ সময় রিটার্নিং কর্মকর্তা বলেন, নির্বাচনে সকল প্রার্থীকে আচারুর বিধি মেনে চলতে হবে। ব্যত্যয় হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রতীক বরাদ্দের পরই আগামীকাল থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। প্রার্থীরা ছুটবেন ভোটারের দ্বারে দ্বার। উন্নয়নের ফুলঝুরির আর প্রতিশ্রুতি দিয়ে করবেন ভোট প্রার্থনা।মেহেরপুরে -১ আসনে ৪ জন ও মেহেরপুর ২ আসনে তিনজন প্রার্থী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন।