নাটোর প্রতিনিধিঃ
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী এ্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন গণতান্ত্রিক নেত্রী, গণতন্ত্র ও বাংলাদেশের মানুষের জন্য তিনি নিজেকে উৎসর্গ করে গেছেন।
ফ্যাসিস্ট হাসিনা তাকে মিথ্যা মামলায় জড়িয়ে নির্মমভাবে নিপীড়ন করেছেন। বাংলাদেশের মানুষ অনন্তকাল বেগম জিয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।
তিনি মঙ্গলবার ( ২০ জানুয়ারি) বিকালে নলডাঙ্গা উপজেলার বেলঘরিয়া শিবপুর(পচার মোড়) এ মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে দেশ পরিচালনার সুযোগ করে দিতে উপস্থিত সকলের কাছে আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রধান বক্তা ছিলেন নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, বিশেষ বক্তা ছিলেন নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ধানের শীষর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম বুলবুল,
উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক কাজী বাবলু, নাটোর জেলা যুবদল নেতা মোস্তাক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শ্রাবণ, ৫ নং বিপ্রবেল ঘড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম তালুকদার, সাধারণ সম্পাদক আঃ গণি,সাংগঠনিক সম্পাদক আঃ রহমান, এছাড়া দুলু কন্যা ব্যারিস্টার রাত্রি,
প্রবাসী জহুরুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা যুবদল নেতা পাপেল তালুকদার সহ অত্র ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ৫ নং বিপ্রবেল ঘড়িয়া ইউনিয়ন বিএনপির অন্যতম সদস্য ডাঃ শহিদুল ইসলাম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলঘরিয়া শিবপুর গ্রাম কমিটির সভাপতি নুরুল ইসলাম।
পরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।