নেত্রকোনা প্রতিনিধি :
“ফাইভ স্টার” বাহিনীর নামে অভিযোগে প্রতিবাদে নেত্রকোনার খালিয়াজুরীর বিএনপি নেতারা সাংবাদিক সম্মেলন করেছে। বৃহস্পতিবার দুপুরে শহরের মোক্তারপাড়া জেলা প্রেসক্লাবের মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে গত ৭ জানুয়ারি দলের চেয়ারপার্সন তারেক রহমান কাছে আক্তারুজ্জামান ও জাহাঙ্গীর নামে দুই ব্যক্তি উপজেলা বিএনপির সভাপতি সহ পাঁচজনের বিরুদ্ধে জলমহাল,
ফসলরক্ষা বাঁধ সংস্কারসহ চাঁদাবাজি করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ দায়ের অভিযুক্তরা হলেন- খালিয়াজুরীউপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন, সহ-সভাপতি ইদ্রিস আলী মোল্লা,
যুগ্ম সাধারণ সম্পাদক তরিফুজ্জামান তরু, সাংগঠনিক সম্পাদক মির্জা জিয়াউদ্দিন, চাকুয়া ইউনিয়ন সভাপতি আলকাছ মিয়া। অভিযোগে তাদের কে ফাইভ স্টার বাহিনী বলা হয়।
সংবাদ সম্মেলনে বিএনপির নেতৃবৃন্দ বলেন, খালিয়াজুরীতে ফাইভ স্টার বাহিনী নামে কোন কিছুর অস্তিত্ব নেই। অভিযোগকারী দুই ব্যক্তি মোঃ আক্তারুজ্জামান চৌধুরী ও জাহাঙ্গীর আলম খান বিএনপির কর্মী নয়। তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোক।
তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, খুনের মত অপরাধের একাধিক মামলা রয়েছে। সংবাদ সম্মেলনে কথিত ফাইভ স্টার বাহিনী নামের অভিযোগ ও প্রকাশিত সংবাদ মিথ্যা, রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিহিত করে প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও খালিয়াজুরী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমাঅভিযোগকারী আক্রারুজ্জামান জানান, তিনি উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছিলেন।
চাকুয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড বিএনপির রানিং কমিটির সদস্য। রানীচাপুর জলমহালে তিনি ২৫লাখ টাকা বিনিয়োগ করেছেন। তাকে ওই পাঁচ নেতাদাবী করা ৫লাখ টাকা চাঁদা না দেওয়ায় তার জলমহাল তারা দখল করে নেন।
পরে তারা দেলের চেয়ারম্যান বরাবর অভিযোগ দায়ের করেন। তার নামে মামলা থাকার বিষয়টি স্বীকার করে আক্তারুজ্জামান বলেন, তারা আমাদের কে মিথ্যা মামলা সাজিয়ে অপরাধী বানানো অপচেষ্টা করা হচ্ছে।