শেখ সজীব, বাগেরহাট
আজ বুধবার (১৪ জানুয়ারি)বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাগেরহাট সদর উপজেলা ও কচুয়া উপজেলা শাখা ছাত্রদলের আয়োজনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন বাগেরহাট -২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।এছাড়াও জেলা বিএনপির সদস্য সচিব সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী বৃন্দ।
আয়োজিত কর্মশালায় নেতৃবৃন্দ ছাত্রদলের নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।এছাড়াও বিশেষ আয়োজনে এলইডি মনিটরে বিভিন্ন আলোকচিত্র প্রদর্শনী করে দিকনির্দেশনা দেওয়া হয় তাদেরকে।
বিশেষ বক্তব্যে ব্যারিস্টার জাকির হোসেন বলেন কোনো এক অদৃশ্য শক্তির সাথে আমাদের যুদ্ধ করে আমাদের সামনে এগোতে হবে।তিনি ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে করে বলেন একমাত্র ছাত্রদলের নেতাকর্মীরাই পারবে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে লড়াই করতে।এছাড়াও উক্ত কর্মশালায় বিএনপিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে বিভিন্ন নির্দেশনা দিয়ে থাকেন তিনি।