মেহেদী হাসান, যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ঝিনাইদহ ক্যাম্পাস্থ কবি গোলাম মোস্তফা হলের নতুন প্রভোস্ট ও সহকারী প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) যবিপ্রবির রেজিস্ট্রার মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন মেডিসিন, সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগের প্রভাষক ডা. মো. আব্দুল জলিল এবং সহকারী প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের প্রভাষক ডা. মো. রবিউল ইসলাম সজীব।
অফিস আদেশে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঝিনাইদহ ক্যাম্পাসস্থ ভেটেরিনারি মেডিসিন অনুষদের নিম্নোক্ত শিক্ষকগণ-কে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্ত অনুষদের অধীনস্থ কবি গোলাম মোস্তফা হল-এর ‘প্রভোস্ট’ এবং ‘সহকারী প্রভোস্ট’-এর দায়িত্ব প্রদান করা হলো। তারা বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।