নরসিংদীতে জিয়া পরিষদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার পাইকারচর ইউনিয়নে ইয়ামিন মিয়ার বাড়িতে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী খায়রুল কবির খোকনের সহধর্মিণী, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বনির্ভর বিষয়ক সম্পাদক এবং নরসিংদী জেলা বিএনপির অন্যতম সদস্য এডভোকেট শিরিন সুলতানা।
পাইকারচর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ইয়ামিন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য ও পাইকারচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল রাজ্জাক খান বাদশাহ, পাইকারচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাইনুল ইসলাম ভূইয়া এবং সদস্য সচিব নুরুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদল নেতা শাকিল আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তার অবদান জাতি কখনো ভুলবে না। বক্তারা তার রুহের মাগফেরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জিয়া পরিষদের উদ্যোগে নরসিংদীতে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ
দোয়া মাহফিল শেষে স্থানীয় দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।