বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজিত ময়মনসিংহের তারাকান্দা উপজেলা বিএনপির পক্ষে বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক আর্মি পোলিং এজেন্ট প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে সফলতার ভূমিকায় জয়ি হয়ে কর্মশালাকে সফল্যমন্ডলিত করেছেন।
গত সোমবার (১১জানুয়ারী ) মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুম কাকরাইল ঢাকায় সকাল থেকে পোলিং এজেন্ট প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা চলমান ছিলো।
পোলিং এজেন্ট প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন নজরুল ইসলাম খাঁন। তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সম্মানিত সদস্য।
উদ্বোধক হয়ে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট রুহুল কবি রিজভী। তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। সভাপতিত্বে ছিলেন মোঃ ইসমাইল জবিউল্লাহ সাবেক সচিব ও সদস্য চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল।