নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনা সদরের সতরোশ্রী বাজার থেকে আহত গন্ধবকুল (মেছো বাঘ) উদ্ধার করেছে জেলা বন বিভাগ। শনিবার রাতে স্থানীয়রা রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে বন বিভাগে খবর দেয়। পরে রাত ১১টার দিকে বন বিভাগের একটি দল এসে গন্ধবকুলটিকে উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় বন বিভাগ জানায়, উদ্ধারকৃত গন্ধবকুলটি প্রায় তিন ফুট লম্বা এবং দেড় ফুট উচ্চতার। দেখতে অনেকটা চিতাবাঘের মতো হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। রাতে গাড়ির সাথে ধাক্কা লেগে আহত হয়ে রাস্তার পাশে পড়ে থাকে।
গন্ধবকুল (মেছো বাঘটি) স্থানীয়রা দেখে বন বিভাগে খবর দেয়। বন বিভাগ উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। রোববার সকালে জেলা ভেটেরিনারি হাসপাতালের তত্ত্বাবধানে গন্ধবকুলটির চিকিৎসা শুরু হয়।
নেত্রকোণা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দীন এলাহী বলেন, বিলপ্তপ্রায় গন্ধবকুল আহত অবস্থায় উদ্ধার সতরোশ্রী বাজার থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। চিকিৎসা করা হচ্ছে। সুস্থ হলে বনে অবমুক্ত করা হবে।