জুয়েল রানা মধুপুর প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল এবং শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় ধনবাড়ী সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে ধনবাড়ী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, ধানের শীষ প্রতীকের ভোটপ্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম. আজিজুর রহমান। ধনবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বপনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট শামসুজ্জামান সুরুজ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক, পৌর বিএনপির সভাপতি এস. এম. এ. সোবাহান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. হাফেজ খাইরুল ইসলাম মুন্সীসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়।