বাগেরহাট প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিমের পক্ষ থেকে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তাঁর বড় ছেলে মেহেদী হাসান প্রিন্স।
শনিবার (১০ জানুয়ারি )বেলা এগারোটার দিকে বাগেরহাট সদর উপজেলার কচুয়ার বিভিন্ন এলাকায় তিনি সৌজন্য সাক্ষাৎ করেন করেন। এ সময় সাইনবোর্ড, বাধাল, ফতেপুর, কচুয়া, ভাষা বাজার, গজালিয়া, দে-পাড়া, কান্দাপাড়া ও মুক্ষাইটসহ বিভিন্ন স্থানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বাবার সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেন।
সৌজন্য সাক্ষাৎকালে মেহেদী হাসান প্রিন্স বলেন, বাগেরহাটের মানুষের ভালোবাসা ও দোয়াই তাঁর বাবার রাজনীতির সবচেয়ে বড় শক্তি।
এ সময় স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।