মোঃ হাছান আহমাদ,জেলা প্রতিনিধি (লক্ষীপুর) :
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নিজ বাড়ির পাশের বাঁশ বাগান থেকে বিপ্লব দাস নামের এক হিন্দু যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে ।
০৯ ই জানুয়ারী , শুক্রবার দুপুরে উপজেলার ৭নং বামনী ইউনিয়নের বামনী গ্রামের একটি বাগান থেকে থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত বিপ্লব দাস ( ৪৫ ) প্রাণ বল্লবের বাড়ির ০২ নং ওয়ার্ড কাঞ্চনপুর গ্রামের মৃত মন্টু দাসের ছেলে।
নিহত বিপ্লব দাসের বড় ভাই জানান, বিপ্লব এলাকায় পান বিক্রয় ও কৃষি কাজ করতেন। কারো সাথে কোন ঝামেলায় জড়াতেন না ,তবে গতকাল রাত ৮টা হতে সে আর বাড়ি ফেরেনি ।
শুক্রবার দুপুর বেলায় নিহত বিপ্লব দাসের ভাতিজা বাগান হতে বাঁশ কাটতে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার দেন। এর পর বিষয়টি পরিবার ও এলাকাবাসী জানতে পারে।
পরিবার সূত্র জানা যায় , বিপ্লব দাস বিয়ে করেনি। জমিসংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তার নিকটস্থ প্রতিবেশির সাথে বিরোধ চলে আসছিল । সে কারণেও তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হতে পারে বলে এমনটি ধারনা করেন তারা ।
রায়পুর থানার ওসি শাহীন মিয়া জানান, দুপুরে ঘটনাটি জানতে পেরে রায়পুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে, এবিষয়ে এখন পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ দায়ের করেননি । তবে অভিযোগ পেলে তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে । হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের পরে বিষয়টি সঠিক জানা যাবে।