মজিবর রহমান,মঠবাড়িয়া প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর -৩:মঠবাড়িয়া আসনের দলীয় সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব রুহুল আমিন দুলাল কে আহবায়ক করে ৭১ সদস্যের এ কমিটি গঠন করা হয়।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ছিলেন আলহাজ্ব শামীম মিয়া মৃধা।
এরপর গঠনতত্ত্ব অনুযায়ী পুরাতন কমিটি বিলুপ্ত করে ত্যাগী প্রবীন ও নবীনদের সমন্বয়ে সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব রুহুল আমিন দুলাল কে আহবায়ক ও এডভোকেট রফিকুল ইসলাম বাবুল, আলহাজ্ব শামীম মিয়া মৃধা, কেএম হুমায়ুন কবির,মো মাসুম বিল্লাহ, ওয়াহিদুজ্জামান জাকির, আলহাজ্ব আবু বকর সিদ্দিক বাদল, সালাউদ্দিন আহমেদ ফারুক সহ ৭১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
এ দিকে নির্বাচন কে সামনে রেখে কেন্দ্র কর্তৃক নতুন বছরে নুতন কমিটি পেয়ে তৃনমুল ও উপজেলার সকল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে নির্বাচনী আমেজের পাশাপাশি ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছ যাচ্ছে।