রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার বুড়িচং উপজেলায় নে*শার টাকা না পেয়ে সন্তানের সামনে স্ত্রীকে গো*পনা*ঙ্গে বাঁশ ঢুকিয়ে নি*র্মম নি*র্যা*তনের মাধ্যমে হত্যার অভিযোগ উঠেছে এক পাষণ্ড স্বামীর বিরুদ্ধে। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে উপজেলার পূর্ণমতি পূর্বপাড়া এলাকায়।
(৮ জানুয়ারি) বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এ বিষয়টি তালাশ বাংলাকে নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান।
নিহত গৃহবধূর নাম লিজা আক্তার (৩৪)। তিনি পূর্ণমতি পূর্বপাড়ার মৃত. তাজুল ইসলামের মেয়ে এবং বউল শিল্পী ইমন সরকারের বোন। অভিযুক্ত স্বামীর নাম দুলাল মিয়া (৩৭), পেশায় রাজমিস্ত্রি। তিনি একই উপজেলার পূর্ণমতি গ্রামের তল্লা পাড়ার আব্দুল বারেকের ছেলে। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে—রিফাত হোসেন (১৩), সাথী আক্তার (৯) ও সানজিদা আক্তার (৩)।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে দুলাল মিয়া নে*শার জন্য স্ত্রী লিজা আক্তারের কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষি*প্ত হয়ে সন্তানদের সামনে স্ত্রীকে মারধর করেন। একপর্যায়ে ভ*য়াবহ নি*র্যাতন চালিয়ে লিজাকে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত স্বামী।
পরে স্থানীয়রা আহত অবস্থায় লিজা আক্তারকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃ*ত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত তিনি মারা যান। বৃহস্পতিবার বিকেলে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ বাড়িতে পৌঁছালে পরিবার ও গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে।
জানাজা শেষে দরিয়ারপাড় ঈদগাহ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনায় নিহতের মা খুকি বেগম বাদী হয়ে বুড়িচং থানায় ঘাতক স্বামী দুলাল মিয়া ও তার শ্বশুরের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের মা খুকি বেগম,নানা জমির উদ্দিন,বোন রহিমা আক্তার,বিনা আক্তার,রিনা আক্তার ও বোন জামাই আশিকুর রহমানসহ এলাকাবাসীরা এ নির্মম হ*ত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রে*প্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান তালাশ বাংলাকে বলেন,হাসপাতাল থেকে ম*রদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।