লালমোহন ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলা লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ড অন্নদা প্রসাদ আদর্শ গ্রামের মৃত হাফেজ এর ছেলে মোকলেছ মামলা দেওয়ায় বিবাদীরা তার ঘর বাড়ি ভাঙচুর ও লুট করেছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষ পান্নু মিয়া, আব্বাস শরীফ, সবুজ, ময়ফুল বেগম এর বিরুদ্ধে।
মোকলেছ এর স্ত্রী জয়নব অভিযোগ করে বলেন, আমার নাতনি বিবি আয়শা বয়স অনুমান ৩ বছর খেলার ছলে পান্নুর ছিম গাছের ফুল ও পাতা ছিরিয়া ফেলিলে পান্নু ওকে স্বজোরে আঘাত করে আমরা তাকে জিজ্ঞেস করতে গেলে আমাকে ও আমার স্বামীকে এলোপাতাড়ি পিটিয়ে আমার মাথা পাটিয়ে দেয়।
এবং আমার স্বামীকে ঘুরতর আহত ও জখম করে। পরে এলাকাবাসী আমাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা জন্য পাঠান। এরপর আমরা সুস্থ হয়ে এলাকায় আসলে বিচার ফায়সালা বসতে বললে তারা বিচার ফায়সালা বসে না।
পরে আমরা বাধ্য হয়ে মোকামঃ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ভোলায় মামলা ধায়ের করি। এখন তারা মামলা উঠানের জন্য আমাদের ও আমাদের স্বাক্ষীদের বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেয়। গত কাল ৭ জানুয়ারি দুপুরে আব্বাস, শরীফ,সবুজ, সোহাগসহ আরো কয়েকজন আমাদের স্বাক্ষীর বাসায় গিয়ে তাদেরকে হুমকি ধামকি দেয়।
এবং আমার ঘরে এসে আমাকে না পেয়ে আমার ঘর দরজা, বেড়া ভেঙে ঘরে ঢুকে বাক্স ভেঙে জমি কেনার জন্য টাকা রাখছি সে টাকা ও ফ্রীজে থাকা মাছ এবং বাহির থেকে হাসঁ, মুরগী গুলো নিয়ে যায়। উক্ত ঘটনায় আমি ন্যায় বিচার দাবি জানাচ্ছি।
এবিষয়ে অভিযুক্ত মো. পান্নু এর স্ত্রী ময়ফুল বেগম বলেন,ঘটনার দিন দুপুর ১ টার সময় আমি একটু ঘুমে ছিলাম এমন সময় আমার ছেলে এসে বলে মা আব্বাস ভাইয়া,আনোয়ার, সোহাগ মামাসহ তাদের সাথে আরেকজন লোক আইছে পরে ঢাকান্নিগো ঘরে ঢুকছে এবং ঢাকান্নি ঘরের দরজায় দাড়ানো তারে ধাক্কা দিছে এবং পরে এসে মোকলেছের কথা জিজ্ঞেস করে চলে গেছে ভাংচুর করতে দেখিনি।