দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিযার রুহের মাগফিরাত কামনায় গুরুদাসপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ জানুয়ারি) বিকাল ৩ টায় গুরুদাসপুর পৌর যুব দলের উদ্যোগে ওই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
গুরুদাসপুর পৌর যুবদল কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপি র সদস্য ও গুরুদাসপুর পৌরসভার সাবেক মেয়র মশিউর রহমান বাবলু, নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,
পৌর যুবদলের আহ্বায়ক উমর আলী, ১ নং পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সুমন হাসান, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম, সাবেক পৌর সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শেখ,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাঙ্গা মোল্লা, সাবেক পৌর ছাত্রদল সভাপতি সেলিম শাহ নেতা রেজিভী আহমেদ রাকিব, সাবেক ছাত্র দল সভাপতি। এসময় বিএনপি অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তারা বেগম জিয়ার দেশের প্রতি বিভিন্ন অবদান ও গুরুদাসপুরে আসার বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। সবশেষ বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।