উখিয়া উপজেলা যুবদলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ ডিসেম্বর) জোহরের নামাজের পরপর উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
উপজেলা যুবদলের সভাপতি সাইফুল সিকদার ও সাধারণ সম্পাদক খাইরুল আমিন-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই দোয়া মাহফিলে উখিয়ার ৫টি ইউনিয়ন থেকে আসা যুবদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন খতম সম্পন্ন করা হয়। এরপর অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির শান্তি এবং সমৃদ্ধিও কামনা করা হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে যুবদল নেতারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতন্ত্র রক্ষার প্রতীক।
উখিয়া উপজেলা যুবদল তার আদর্শকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে রাজপথে সর্বদা সক্রিয় থাকবে।”
উক্ত কর্মসূচিতে উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।