মেহেদী হাসান রাতুল ( সিলেট ),
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় সিলেট সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সারাদেশের ন্যায় সিলেটেও শুক্রবার বাদ মাগরিব সিলেট সরকারি কলেজ মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে কলেজের সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন এবং মরহুম এই সাবেক প্রধানমন্ত্রীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে শরিক হন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. মিনহাজ উদ্দিন শিকদার, সাধারণ সম্পাদক রুমেল আহমেদ রাসেল। এছাড়া সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মো. মিজান উদ্দিন, শাহাদাত হোসেন, মস্তফা কামাল ও রাজু আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মুহাইমিন আজাদ ও নাজিম উদ্দীন।
এসময় আরও উপস্থিত ছিলেন পাঠাগার বিষয়ক সম্পাদক মনসুর আহমদ, সহ সামাজিক যোগাযোগ ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক সাকিব আহমেদ রাজা। ছাত্রদল সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহেদ আহমদ, হিবজুর রহমান, সৈয়দ ইফতি, আকাশ আহমেদ, ইফতেখার আহমদ লিমন, রিমন আহমদ, হৃদয় সিং, নাহিদ আহমেদ, মুস্তকিম আহমেদ ও আহাদ আহমদ।
পাশাপাশি মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ সুবেদ খান, মস্তফা নিয়াজ ও এনাম আহমদসহ অন্যান্য নেতাকর্মীরাও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিল শেষে ছাত্রদল নেতৃবৃন্দ গণমাধ্যমকে জানান, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের জনগণের আস্থার প্রতীক। আজ তার প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসার প্রতিফলন পুরো বিশ্ব দেখেছে—তার জানাজায় লাখো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমে।