পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) আসর বাদে দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদ (চরখালী) সংলগ্ন মাঠে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি মো. আইউব খান।
বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মোবারক আলী মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক গোলাম কবির খান বাদশা, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আতাহার আলী খন্দকার এবং মো. আজম খান।
দোয়া পরিচালনা করেন চরখালী সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আবদুল মালেক। দোয়া মাহফিলে দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এছাড়াও একই সময়ে কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. লতিফ মৃধার উদ্যোগে কাকড়াবুনিয়া বাজারে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।