মাহিনুর ইসলাম মাহিন, বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলামের মনোনয়ন জমা উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা ও জুড়ী উপজেলা।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিলের কার্যক্রম শুরু হয়।
দোয়া পরিচালনা করেন বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসলাম উদ্দিন।
জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা নায়েবে আমীর আব্দুল্লাহ আল মাহফুজ সুমন ও জুড়ি উপজেলার সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন সুরমানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, বড়লেখা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফয়সাল আহমদ,
সাবেক আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, জুড়ী উপজেলা আমীর আলহাজ্ব আব্দুল হাই হেলাল, শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকবর আলী, নমিনির বড় ভাই আরব বেঙ্গল ওভারসীস চেয়ারম্যান আতিকুল ইসলাম,
দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আলিম উদ্দিন, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমরান আহমদ, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মহসিন আহমদ , বিশিষ্ট ব্যবসায়ী সাইদুল ইসলাম, ফ্রান্স কমিউনিটি ও সাবেক ছাত্র নেতা সোহাইল আহমদ সুহেল প্রমুখ।
অন্যানদের মধ্যে বক্তব্য দেন সনাতন ধর্মালম্বী মুরব্বি আন্দন সাগর, বিছরাবাজার ইউনিয়নের সনাতন ধর্মালম্বী মুরব্বি টুকন বাবু , সাবেক ইউনিয়ন পরিষদের সচিব মুকুল রঞ্জন লষ্কর, হাজী আব্দুর রহমান সমছ, ছাত্রশিবিরের জেলা শাখার কলেজ কার্যক্রম সম্পাদক তারেক আহমদ,
জুড়ি উপজেলা সভাপতি আমিনুল ইসলাম মনিয়া, বড়লেখা দক্ষিণ শাখা সভাপতি জেবুল আহমদ, বড়লেখা পশ্চিম শাখা সভাপতি কামরান আহমদ সহ বড়লেখা ও জুড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মুরব্বিয়ান।