বুধবার, ২৫ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

একই আসনে লুৎফুজ্জামান বাবর ও তাঁর স্ত্রীর মনোনয়ন দাখিল

লুৎফুজ্জামান বাবর বিএনপি মনোনীত ও স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনানয়ন দাখিল করেন

প্রতিনিধি ডেস্ক

২৯ ডিসেম্বর ২০২৫, ২২:৪৭

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার ৫টি সংসদীয় আসনে ৩০জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে সাবেক স্বরাস্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিএনপি মনোনীত ও স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনানয়ন দাখিল করেন। এছাড়া আরও দুই স্বতন্ত্র ও ২৭জন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী সোমবার শেষদিনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। তবে সাবেক স্বরাস্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এর দাবী তাঁর স্ত্রীর তাহমিনা জামান শ্রাবনীর মনোনয়ন দাখিলের বিষয়টি তিনি জানেন না।

নেত্রকোনা-১ (কলমাকান্দা- দুর্গাপুর) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী দলের কে›ন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক বারিস্টার কায়সার কামাল, স্বতন্ত্র প্রার্থী ঢাক মহানগর আদাবর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমান ডিপ্টি, সিপিবির মনোনীত প্রার্থী দুর্গাপুর উপজেলা সিপিবি সভাপতি মো. আলকাছ উদ্দিন মীর, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য(জিএম কাদের) আনোয়ার হোসেন খান শান্ত, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রীার্থী ও জেলা কমিটির সাবেক সহসভাপতি আবদুল মান্নান (সোহাগ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত প্রার্থী মো. বেলাল হোসেন।

নেত্রকোনা-২ ( নেত্রকোনা সদর-বারহাট্টা) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ডা. মো. আনোয়ারুল হক, জামায়াতের মনোনীত প্রার্থী নেত্রকোনা জেলা জামায়াতের সাবেক আমির মো. এনামুল হক, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ফাহিম খান পাঠান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা আবদুল কাইয়ুম, ইসলামী ঐক্য জোটের প্রার্থী মো. শরিফ উদ্দিন তালুকদার, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এ বি এম রফিকুল হক তালুকদার ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মো. আবদুর রহিম রুহী।

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসান থেকে বিএনপির মনোনীত প্রার্থী নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ড. মো. রফিকুল ইসলাম হিলালী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভূঁইয়া, জামায়াতের মনোনীত প্রার্থী মো. খায়রুল কবির নিয়োগী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. আবুল হোসেন তালুকদার, ইসলামী ঐক্য ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মো. শামসুদ্দোহা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. জাকির হোসেন।

নেত্রকোনা-৪ (মাহনগঞ্জ- মদন-খালিয়াজুরী) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী মো. লুৎফুজ্জামান বাবর, স্বতন্ত্র প্রার্থী হিসেবে লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান, জামায়াতের মনোনীত প্রার্থী ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, সিপিপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় সিপিবির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার, বাংলাদেশের বিপ্লবী ওয়াকার্স পার্টির মনোনীত প্রার্থী চম্পা রানী সরকার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. মুখলেছুর রহমান।

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির আহবায়ক আবু তাহের তালুকদার, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুম মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. নূরুল ইসলাম ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী পূর্বধলা উপজেলা কমিটির সভাপতি ওয়াহিদুজ্জামান আজাদ।

নেত্রকোনা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান জানান, তাহমিনা জামান শ্রাবণীসহ তিন আসনে তিনজন স্বতন্ত্র ও বিভিন্ন রাজনৈতিক দলের ২৭জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। প্রার্থীরা নির্বিঘ্নে মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

উল্লেখ্য, জেলায় মোট ভোটার রয়েছেন ২০ লাখ ৪৪ হাজার ৭৩১ জন। এর মধ্যে ১০ লাখ ৩৭ হাজার ২২২ জন পুরুষ ভোটার, ১০ লাখ ৭ হাজার ৪৬৯ জন নারী ভোটার ও ৪০ জন হিজড়া ভোটার রয়েছেন। ৬৭৬ টি ভোট কেন্দ্রের ৩ হাজার ৮৪৩টি ভোট কক্ষে ভোট গ্রহণ করা হবে ।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশ

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি […]

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক

১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি ওই গ্রামের আকমল শিকদারের ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালে জামালপুর জেলার একটি চেক ডিজঅনার মামলায় তিনি এক মাসের কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে প্রচারণা শেষে বাড়িতে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে সোপর্দ করা হয়েছে।

তবে গ্রেপ্তারকে হয়রানিমূলক দাবি করেছে আসাদুল্লাহর পরিবার। তার স্ত্রী নাঈমা আক্তার রিমা বলেন, গভীর রাতে বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে এবং পারিবারিক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তিনি ওই মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন বলেই আইনানুগভাবে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।