বাগেরহাট প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ – এর বাগেরহাট -৩ আসনের “ধানের শীষ” প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন শেখ ফরিদুল ইসলাম।
সোমবার সকাল ১০.৩০ এ জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন তিনি।এসময় উপস্থিত ছিলেন কৃষিবিদ শামীমুর রহমান শামীম এর পক্ষের নেতাকর্মীরাও।তারা জানান দিনশেষে ধানের শীষ প্রতীক যার হাতে আমরা তাকেই সমর্থন জানাব।দল থেকে লায়ন ফরিদ সাহেবকে মনোনয়ন দেওয়া হয়েছে।সুতরাং তাকে বিজয় করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
এ বিষয়ে ফরিদ সাহেবকে জিজ্ঞাসা করা হলে,তিনিও একই কথা বলেন।তিনি জানান আমরা সবাই ঐক্যবদ্ধ।সবাই ধানের শীষের কর্মী।বড় দল হিসাবে অনেক নেতা থাকবে ।মনোনয়ন ও চাইবে।কিন্তু সবশেষ দল যাকে মনোনয়ন দেবে তার সাথে আমরা সবাই থাকবো।এসময় তিনি দাবি করেন আমরা নিজেরা মিলে মিশে জনগণের সেবা করলে বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ।
মনোনয়ন জমা দেবার পর তাকে হাস্যোজ্জল চেহারায় দেখা গেছে।এ ছাড়াও (মোংলা – রামপাল) বিএনপির সবস্তরের নেতা কর্মীর সমর্থন তার পক্ষে রয়েছে বলে জানা গেছে।