নূর আলম,দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা–১ (দুর্গাপুর–কলমাকান্দা) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর মনোনীত প্রার্থী জননেতা কমরেড আলকাছ উদ্দিন মীর কাস্তে মার্কা প্রতীকে রবিবার(২৮ ডিসেম্বর)দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য, বিশিষ্ট চিকিৎসক ও জননেতা কমরেড ডা. দিবালোক সিংহসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় কমরেড আলকাছ উদ্দিন মীর বলেন, কাস্তে মার্কা শোষিত–বঞ্চিত কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার আদায়ের প্রতীক। গরিব মানুষের ভাগ্য পরিবর্তন ও বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে তিনি কাস্তে মার্কার পক্ষে সকলের সমর্থন কামনা করেন।
তিনি শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আগামী নির্বাচনে কাস্তে মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানান।