নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার মদনে জমি নিয়ে বিরোধীদের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ২২ জন আহত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে গোবিন্দশ্রী ইউনিয়নের ধনপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৮জন আহত হয়।
আহতদের ছয়জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অন্যরা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
দু’টি পক্ষ উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের ধনপুর গ্রামের আব্দুল মৌলা এবং মনজুরুল হকের।
গুরুতর আহতরা হলেন- মৃত আব্দুর রহমানের ছেলে আমিরুল (৪৫), আব্দুল কাদিরের ছেলে শফিউল্লাহ (৪০), আব্দুল গনির ছেলে জসিম (৩৮), নুরুল ইসলামের ছেলে হুমায়ুন কবীর (৪৫), শামসুদ্দিনের ছেলে সাইফুল (৪০), আব্দুল কাদিরের স্ত্রী মমতা বেগম (৫৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার ধনপুর গ্রামের আব্দুল মৌলা ও মনজুরুল গ্রুপের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে গত এক মাস আগে মঞ্জুরুল হক তার লোকজন নিয়ে বৃদ্ধ মৌলা মিয়াকে মসজিদ থেকে নামাজ শেষে ফেরার সময় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
এ নিয়ে মদন থানায় উভয় পক্ষের মধ্যে মামলাও চলমান রয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে জমিতে ধান রোপন কে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে বাড়ির সামনে দু’পক্ষের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটে।
মদন থানার ভারপ্রাপ্ত (ওসি) মোঃ হাসনাত জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত আছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।