আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদ দল (বিএনপি) পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনটি যুগোপৎ আন্দোলনের অংশীদার গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরকে ছেড়ে দেওয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল সভাপতি হাসান মামুন নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করেছেন।
এক ফেইসবুক পোস্টে তিনি লিখেছেন, “আমার শক্তি এবং সাহসের উৎস আমার এলাকার মানুষ ও তৃণমূল বিএনপির নেতা, কর্মী ও সমর্থক। বিগত বছরগুলোতে তাদেরকে ছেড়ে আমি যাইনি, তারাও আমাকে ছেড়ে যাবেনা ইনশাআল্লাহ।”
উল্লেখ্য ইতিপূর্বে হাসান মামুন ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে তিনি যে কোনো পরিস্থিতিতেই পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচন করবেন এবং তাঁর পক্ষে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।